অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় বকেয়া বিল চাওয়ায় দুই পল্লীবিদ্যুৎ কর্মীকে পিটুনি

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় পল্লী বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় দুই বিদ্যুৎ কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে এক গ্রাহক। আহত বিদ্যুৎ কর্মীদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার দুপুরে এই মারধরের ঘটনা ঘটে।

জানাগেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর বটতলা এলাকার মৃত গোলাম রব্বানী গোল্লার ছেলে ফুয়েল মিয়া ২০১৩ সালের আগষ্ট থেকে বিদ্যুৎ বিল বাঁকি পরিশোধ করেনি। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত একটি আবাসিক মিটারে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ২৮ হাজার ৯৩ টাকা। রোববার দুপুর ১২ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির সোনাতলা আঞ্চলিক অফিসের রিডার মো. হাফিজুল ইসলাম ও ম্যাসেঞ্জার মো. জাহাঙ্গীর আলম ওই বাড়িতে বিদ্যুৎ বিল চাইতে গেলে ফুয়েল মিয়া ও তার পরিবারের বিল না দিয়ে বিদ্যুৎকর্মীদের অকথ্যভাষায় গালিগালাজ করে। পরে ওই কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির সোনাতলা আঞ্চলিক অফিসের এজিএম আব্দুর রাজ্জাক বলেন, কর্মীদেরকে মারপিটের কারনে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সোনাতলা থানার ওসি সেলিম হোসেন জানান, বিদ্যুৎ কর্মীদেরকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় বকেয়া বিল চাওয়ায় দুই পল্লীবিদ্যুৎ কর্মীকে পিটুনি

আপডেট টাইম : ০১:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫