পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনে সৌদি সামরিক বিমানের হামলা: নিহত ৪৪

ডেস্ক: সৌদি সামরিক বিমানের বোমা হামলায় ইয়েমেনে হাউতি সম্প্রদায়ের প্রায় ৪৪ জন নিহত হয়েছেন।

রোববার সৌদি সামরিক বিমান ইয়েমেনের রাজধানী সানায় হাউতি সম্প্রদায়ের আধাসামরিক বাহিনীর সদর দফতরে বোমা হামলা করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ হামলায় আরো প্রায় ১০০ জন আহত হয়েছেন।

অপরদিকে গত শনিবারও সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়।

বিবিসি জানায়, রোববার হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতরেরর কর্মকর্তা কর্মচারীরা বেতন তুলছিলেন। এসময় তাদের ওপর সৌদি সামরিক প্লেন বোমা হামলা চালায়।

জাতিসংঘের মধ্যস্থতায় আগামী ১৪ জুন জেনেভাতে ইয়েমেনের হাউতি ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত মোট ২০০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সৌদি সামরিক জেট বিমান থেকে যখন বোমা ফেলা হয়, তখন হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতর প্রচন্ড শব্দে কেঁপে কেঁপে ওঠে। গত ২৬ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর ওপর আকাশপথে বোমা হামলা চালিয়ে আসছে। ইয়েমেনে সৌদি সমর্থিত শাসক ক্ষমতাচ্যুত হলে সৌদি আরব গত ২৬ মার্চ থেকে আকাশপথে বোমা হামলা চালিয়েছে হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনে সৌদি সামরিক বিমানের হামলা: নিহত ৪৪

আপডেট টাইম : ০৩:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫