পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোদীর সফর গতানুগতিক: জাতীয় পার্টি

ঢাকা: তিস্তা চুক্তি ও পানি সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর সফরকে একটি গতানুগতিক ও হতাশাব্যঞ্জক সফরে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি।

রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ এবং পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্রবিহীন বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার ক্ষেত্রে কী ভূমিকা ও অবদান রাখবেন তার উপর এ সফরের সফলতা নির্ভর করছে।

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে আমরা প্রণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছি। আমরা আশা করেছিলাম এই সফর ভারত ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বহুমুখী সকল সমস্যার সমাধান হবে। কিন্তু এই কথা অস্বীকার করার উপায় নেই যে, রাজনৈতিক ক্ষেত্রে এই সফর কিছু অবদান রাখার সম্ভবনা থাকলেও বাংলাদেশের জীবন মরন সমস্যা, পানি সমস্যার কোন সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের সময় তিস্তা চুক্তি সম্পাদিত না হওয়ায় বাংলাদেশের জনগণর মধ্যে গভীর হতাশা সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোদীর সফর গতানুগতিক: জাতীয় পার্টি

আপডেট টাইম : ০৩:৫০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫