অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার: আটক ১২ ডাকাত

গাজীপুর: গাজীপুরের সালনা বাজার থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করা হয়েছে। তাছাড়া পৃথক এক অভিযানে ভোগড়া বাইপাস থেকে ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সালনার মৃত বাবুল হোসেনের ছেলে মো. হিরা মিয়া (৭) রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে অপহৃত হয়। জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল ১১টার দিকে সালনা বাজার থেকে হীরাকে উদ্ধার করে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নগপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও তার স্ত্রী জুবেনাকে (২৭) আটক করা হয়।

এদিকে একদল ডাকাত জেলার কালিয়াকৈরে চালের গুদামে ডাকাতি করার জন্য ভোগড়ায় প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকযোগে পালানোর সময় রবিবার রাত ২টার দিকে ভোগড়া বাইপাস থেকে গ্রিল কাটার যন্ত্র, চাপাতি, ছোরাসহ ১২ ডাকাতকে আটক করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার খররাকুড়ির কামরুল ইসলাম (২৯), গাইবান্ধার সাদুল্যাপুর থানার উত্তর রসুলপুরের সাইফুল ইসলাম (২৬), একই থানার মহেশপুরের আল মামুন (২৭), একই থানার ফরিদপুরের মো. রানা (২৬) ও মোহাম্মদ শেখ (২৪), কুড়িগ্রামের আলীপুর থানার কদমতলার রাশেদুল (২২), শেরপুর সদরের সাতপাথিয়ার আলামীন (২৭), রংপুরের পীরগঞ্জ থানার আগাচতরা এলাকার মিঠু ম-ল (২৩) ও ফিরোজ প্রধান (১৮), শিরপুরের হেরুয়া বাজারীপাড়ার নজরুল ওরফে ফকির (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাট থানার গলইভাংগার রুবেল (১৯) ও শেরপুরের শ্রীপুর থানার টাংগারপাড়ার জহির (১৮)।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার: আটক ১২ ডাকাত

আপডেট টাইম : ০৬:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫