পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুদকের নজরে ডেসটিনির ৬ শীর্ষ কর্মকর্তা

বাংলার খবর২৪.কম: 500x350_31aa9437e13fa10c0757c44fc1890624_destiny20140828004108ডেসটিনির পাঁচ পরিচালকসহ ছয় কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের সম্পদ বিবরণী তলব করে নোটিশ দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক শেখ মো. ফানাফিল্যা সাক্ষরিত ওই নোটিশে সাত দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তারা হলেন ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রাক্তন কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন সুমন, ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালক মোহাম্মদ মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ, মো. সাঈদ-উর-রহমান, ইরফান আহমেদ সানী ও প্রাক্তন পরিচালক ইঞ্জিনিয়ার নেপাল চন্দ্র বিশ্বাস।
দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ওই কর্মকর্তাদের জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ আছে। তাই দুদক আইন ২০০৪ এর ২৬ এর উপধারা (১) অনুযায়ী উল্লিখিত ব্যক্তি, তাদের স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে ও বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত তথ্য আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে দুদক সচিব বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ে মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়।৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ ৩৮২ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের দুই মামলায় ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ডেসটিনি গ্রুপের শীর্ষ ৫১ জনের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে দুদক। উল্লিখিত ছয় কর্মকর্তা ওই দুই মামলারও আসামি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুদকের নজরে ডেসটিনির ৬ শীর্ষ কর্মকর্তা

আপডেট টাইম : ০৩:৪৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪