অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুন্দরগঞ্জে বজ্রাঘাতে ও সাঘাটায় বিদ্যুৎ স্পর্শে নিহত ২

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তারাপুর ইউনিয়নের ভাটিরচর গ্রামে বজ্রাঘাতে বুধবার দুপুরে মমতাজ উদ্দিন (৪২) নামে এক কৃষক মারা গেছেন। মমতাজ উদ্দিন ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মমতাজ উদ্দিন দুপুরে বাড়ির পাশে পাট ক্ষেতের আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় হালকা বৃষ্টিপাতের শুরু হলে হঠাৎ করে বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা বাজারে বুধবার বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আমিরুল ওই গ্রামের সোবহান আকন্দের ছেলে। কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আমিরুল ইসলাম উল্লা সোনাতলা বাজারের নিকটবর্তী এলাকায় সড়কে নির্মাণাধীন একটি ব্রীজে কিছুদিন হয় শ্রমিক হিসাবে করতে ছিলেন। বুধবার সকালে তিনি পাথর বোঝাই একটি ট্রাকের উপর উঠে ওই ব্রীজে কাজে যোগ দিতে আসছিলেন। পথে ওই এলাকায় ঝুলে থাকা বিদ্যুৎ’র তারে জড়িয়ে মারা যান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুন্দরগঞ্জে বজ্রাঘাতে ও সাঘাটায় বিদ্যুৎ স্পর্শে নিহত ২

আপডেট টাইম : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫