পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গোয়েন্দা পুলিশের ৫ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম : চট্টগ্রামে বিধি ভেঙ্গে অভিযান পরিচালনার দায়ে নগর গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া নগর গোয়েন্দা পুলিশের সদস্যদের মধ্যে রয়েছেন এসআই আমিরুল ইসলাম, এএসআই জহির উদ্দিন, কনস্টেবল আবু তাহের। এছাড়া আরও দু’জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হলেও তাদের নাম পাওয়া যায়নি।

বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল এ আদেশ দেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, পরিদর্শক কিংবা এর নিচের পদমর্যাদার কোন কর্মকর্তা অভিযানে গেলে সর্বনিম্ন সহকারি কমিশনার পদমর্যাদার কর্মকর্তার অনুমতি নিয়ে যেতে হয়। অভিযুক্ত পাঁচজন সদস্য অনুমতিও নেননি, আবার ডিবি’র পোশাকও পরেননি। এজন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

৮ জুন মধ্যরাতে নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় ল্যানসেট হাসপাতাল ভবনের সৈয়দ নাসিম আহমেদের অফিসে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ।

অভিযানের সময় ওই অফিস থেকে পুলিশ সদস্যরা তিন লক্ষ টাকা লুট করে নেয় বলে অভিযোগ পায় নগর গোয়েন্দা পুলিশ।

তবে বৃহস্পতিবার তদন্তে গিয়ে এ অভিযোগের কোন সত্যতা পাননি বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত।

তিনি বলেন, টাকা লেনদেন কিংবা লুটের কোন তথ্যপ্রমাণ, সত্যতা পাইনি। তবে উর্দ্ধতন কর্মকর্তাদের অন্ধকারে রেখে কেন তারা সেখানে অভিযানে গেল এটার তদন্ত হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গোয়েন্দা পুলিশের ৫ সদস্য বরখাস্ত

আপডেট টাইম : ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫