পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

ভোলায় ট্রলারডুবি : শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অর্ধশত

চরফ্যাশন(ভোলা) : ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে দেড় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় ট্রলার থেকে দ্রুত বের হতে গিয়ে আরো কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্ধশতাধিক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি মেঘনায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতাবস্থায় উদ্ধার হওয়া যাত্রীদের সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মনপুরার নহিম মাঝির ট্রলারটি দেড়শতাধিক যাত্রী নিয়ে মনপুরার কলাতলী থেকে রামনেওয়াজ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে সকাল ১১টায় কাটাখাল ও ঢালচরের মাঝামাঝি পৌঁছলে প্রচ- স্রোতের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়।

ঘটনাস্থল থেকে শিশু সহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ লাশের মধ্যে একজন বৃদ্ধও রয়েছেন। তার লাশ মনপুরা ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। আর বাকি পাঁচজনের লাশ মনপুরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাখা হয়েছে।

নিহত যাত্রীরা হলো- জেসমিন(২২), রুপা(সাড়ে ৩ বছর), তাহমিনা(দেড় বছর), তানজু(আড়াইবছর), রনি(দেড় বছর) ও বিবি আয়েশা(৭০)।

আহতদের মধ্যে গুরুতর আহত মো. রেদওয়ান(৯), জেসমিন(৪০), খতেজা(৫০), আমেনা(৬০), আম্বিয়া(৪৫), নুরনাহার(৩২), বারেক(৪০), ছালেকা(৩০), কহিনুর(২৮), রোকেয়া(৩০) ও এমরান (৩২)।

মনপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার ট্রলার ডুবির সত্যতা নিশ্চিত করে জানান, আহত ও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ট্রলার ডুবির খবর পেয়ে ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা ও কোস্ট কমান্ডার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে অর্ধডুবন্ত অবস্থায় কাটাখাল ঘাটে রাখা হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

ভোলায় ট্রলারডুবি : শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার, নিখোঁজ অর্ধশত

আপডেট টাইম : ০৬:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫