অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১১ নারী-শিশু

,বেনাপোল: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ২ বছর কারাভোগ করেছে ৫ শিশু ও ৬ নারী। কারাভোগ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতের পুলিশ।

বৃহস্পতিবার বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

তারা হলেন, পারুল বিবি (২২), রহিমা খাতুন (১৮), তহমিনা খাতুন (২৪), মর্জিনা বিবি (১৭), বিউটি শেখ (২৩), রাহিমা শেখ (২৪)। তাদের সঙ্গে শাহিন (১৪), মোজাহিদ (৫), আরিফুল (৭), ইমামুল হোসেন (৯) ও রায়হান মোড়ল (৮) নামে ৫ শিশুও রয়েছে। এদের বাড়ি চাঁদপুর, যশোর ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান জানান, দুই বছর আগে দালালদের খপ্পরে পড়ে সীমান্তের অবৈধ পথে তারা ভারতে যান। কলকাতার হাওড়া রেলস্টেশন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত থেকে কলকাতার ‘লিলুয়া’ নামে ১টি এনজিও সংস্থা এসব নারী ও শিশুকে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে তারা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে। ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

ওসি আরো জানান, ফেরত আসা শিশু ও নারীদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়ার জন্য যশোরের জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিলা আইনজীবী সমিতির কাউন্সিলর নুরুন্নাহার জানান, ভারত থেকে ফেরত আসা এসব বাংলাদেশিকে নিজস্ব হোম ‘প্রশান্তিতে’ রাখা হবে। পরে প্রত্যেক পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১১ নারী-শিশু

আপডেট টাইম : ০৪:২৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫