অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

টেকনাফে পুলিশের সোর্সকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজার : টেকনাফে পুলিশের এক সোর্সকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে টেকনাফ পৌরসভার হারিছ কমিশনারকে আটক করেছে।

খোঁজ নিয়ে জানাযায়, ১২ জুন রাতের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা পরিষদস্থ মাইমুনা সরকারি প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শ্বে মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সেলিম প্রকাশ মুন্ডি সেলিম (৩৪), বাট্টা হাশিমের পুত্র রবিউল ও ফিশারী জহিরের পুত্র ফয়েজ অবস্থান করছিল। এ সময় মুখোশধারী ৫/৬জন সশস্ত্র দুর্বৃত্ত দল হামলা চালিয়ে মোহাম্মদ সেলিমকে ঘাড়ে গুলি করে এবং মাথায় কুপিয়ে খুন করে।

এ সময় হৈ চৈ শুনে লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা লাশটি পাশ্ববর্তী পশ্চিমের পাহাড়ে গুম করার চেষ্টা চালায়। লোকজন দলবদ্ধ হয়ে রক্তের চিহ্ন দেখে খোঁজ করে পাহাড়ের পাদদেশ হতে সেলিমের রক্তাক্ত দেহ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর হতে রবিউল ও ফয়েজ পলাতক রয়েছে বলে জানা গেছে। টেকনাফ থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে আসে এবং সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার মোঃ হারিছকে আটক করে নিয়ে যায়। সকালে লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে বলে টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

টেকনাফে পুলিশের সোর্সকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৫:২৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫