অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ফতুল্লা টেস্ট : প্রথম ইনিংস ঘোষণা ভারতের, ব্যাট করছে বাংলাদেশ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার আগে অফিসিয়ালি ইনিংস ঘোষণা করেছে সফরকারী ভারত।

গতকালের করা ছয় উইকেট ৪৬২ রানেই ইনিংস ঘোষণা করলো সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের দেড়শ ছাড়ানো দুটি সেঞ্চুরি এবং অজিঙ্কা রাহানের ৯৮ রানের ইনিংসের উপর ভর করে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় অতিথিরা।

দলের দুই ওপেনার ২৮৩ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দেন। শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ রান করে বিদায় নেন।

বাংলাদেশের পক্ষে সাবিক আল হাসান চারটি এবং জুবায়ের হোসেন দুটি উইকেট নেন।

বৃষ্টি বাধায় প্রথম দিন ৫৬ ওভার খেলা হলেও ভারী বর্ষণের কারণে দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি।

তৃতীয় দিনেও বৃষ্টি বাগড়ায় কয়েকদফা খেলা বন্ধ হয়ে যায়। তৃতীয় দিন শেষে ভারতীয় দল সংগ্রহ করে ছয় উইকেটে ৪৬২ রান।

চতুর্থ দিনে ব্যাট করতে না নেমেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ফতুল্লা টেস্ট : প্রথম ইনিংস ঘোষণা ভারতের, ব্যাট করছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৪০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০১৫