পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিলেট : পুলিশি হয়রানি বন্ধ ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রশাসনের আশ্বাসে এই ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করছিল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।

বিকেলে প্রশাসনিক কর্মকর্তার সাথে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্ত হিসেবে এই ধর্মঘট প্রত্যাহার করা হয় জানান শ্রমিক নেতারা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার জানান, উদ্ভুত পরিস্থিতিতে এবং রমজান মাসকে সামনে রেখে করণীয় ঠিক করতে শ্রমিক নেতাদের সাথে একটি বৈঠকের আয়োজন করে প্রশাসন। পরে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিক নেতারা।

বৈঠকে পূর্বের নির্ধারিত হারে টোল আদায় করা হবে বলে শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করে প্রশাসন। একই সাথে পুলিশি হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দদের জানান প্রশাসন। বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, জেলা প্রশাসক আমাদের দাবিগুলো শুনেছেন এবং ঈদের পর এগুলো সমাধাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : ০৫:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫