অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় যমুনার পানি কমছে

বগুড়া : ভারত থেকে আসা পানির তোড়ে বগুড়ায় বন্যা দেখা দিলেও ধীরে ধীরে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। তবে, যমুনা পাড়ের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সারিয়াকান্দির উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মোত্তালেব জানান, যমুনা নদীর পানি দ্রুত নামছে। বর্তমানে পানি বিপদ সীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, আগাম বন্যায় সারিয়াকান্দি উপজেলার কাজলা, কর্নিবাড়ী, বোহাইল, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি সদর ও হাটশেরপুর কামালপুর ইউনিয়নে ৩ হাজার ২৫ হেক্টর জমির পাট, ৬শ’ ৭৫ হেক্টর জমির আউশ ধান, ৬০ হেক্টর শাক সবজি, ৪০ হেক্টর জমির অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় যমুনার পানি কমছে

আপডেট টাইম : ০৫:২৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫