পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোদির বক্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান: সারতাজ আজিজ

ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য জাতিসংঘে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক-এর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রধানদের বৈঠক উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান সারতাজ আজিজ।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ১৯৭১ সালে পাকিস্তান ভাঙার ক্ষেত্রে ভারত ভূমিকা পালন করেছে বলে ঢাকায় দেয়া বিবৃতিতে মোদি স্বীকার করেছেন।

সারতাজ আজিজ বলেন, পাকিস্তান এ বিষয়টি জাতিসংঘে তুলবে। এ ছাড়া, নয়াদিল্লির শর্ত মেনে ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনাও বাতিল করে দেন তিনি। সারতাজ আজিজ বলেন, কাশ্মির ও পানি সমস্যার বিষয় না থাকলে ভারতের সঙ্গে আলোচনার কোনো মানে হয় না।

তিনি আরো বলেন, উত্তেজনাবিহীন সম্পর্ক চাইছে পাকিস্তান। কিন্তু ভারত পাকিস্তানবিরোধী যুদ্ধবাদী বৈরীনীতি গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি। সারতাজ আজিজ দাবি করেন, পাকিস্তান বিরোধী বক্তব্যের ভিত্তিতে ভারতীয় নেতারা নির্বাচনে লড়েন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোদির বক্তব্য জাতিসংঘে উত্থাপন করবে পাকিস্তান: সারতাজ আজিজ

আপডেট টাইম : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫