অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

বগুড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে শিবিরের বিক্ষোভ : ককটেল বিস্ফোরণ

বগুড়া : জামায়াতের ডাকা ২৪ ঘন্টা হরতালের সমর্থনে বগুড়া শহরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রশিবির। এসময় ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ছাত্রশিবিরের ১৫-২০ জন কর্মী রেলওয়ে স্টেশনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে স্লোগান দেয়। একপর্যায়ে হরতালবিরোধী একদল যুবক তাদের ধাওয়া করলে শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে ৬-৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ওই যুবকরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই শিবির কর্মীরা এলাকা ছেড়ে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আবুল বাসার জানান, এধরণের কোন খবর তার জানা নেই।

এর আগে হরতালের সমর্থনে কড়া নিরাপত্তার মধ্যে জামায়াত-শিবির কর্মীরা মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় শহরের সাবগ্রাম বন্দরে, সন্ধ্যা সোয়া ৭টায় নামজগড় এবং পৌনে ৮টায় শহরের জিরোপয়েন্ট সাতমাথার পাশে টিটু মিলনায়তনের সামনে থেকে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা নামাজগড় এলাকায় রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

বগুড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে শিবিরের বিক্ষোভ : ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫