অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

মতিঝিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণ

ঢাকা : তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ১৮ জুন ভ্রাম্যমান আদালত ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৪২টি দোকান থেকে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেছে। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মতিঝিল এলাকায় সিগারেট বিক্রয়ের ছোট ছোট দোকানে অভিযান চালিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের অভিযোগে ভ্রাম্যমান আদালত “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫” (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর উপধারা ৪ অনুযায়ী ৪২টি দোকান থেকে অবৈধ বিজ্ঞাপন অপসারণ করেন । অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত সিগারেটের অবৈধ বিজ্ঞাপন অপসারণসহ দোকানীদেরও সতর্ক করে দেয়।

বিভিন্ন তামাক কোম্পানি ছোট ছোট দোকানীদের মিথ্যা তথ্য দিয়ে সিগারেটের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনে প্রলুব্ধ করছে বলে সিগারেট বিক্রেতারা জানায়। এ সময় ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট সারা সাদিয়া তাজনীন সকলকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহসীন মিয়া, বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সেক্রেটারি জেনারেল হেলাল আহমেদ, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসী অফিসার সৈয়দা অনন্যা রহমান , মানবিকের সিনিয়র তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা এবিএমএ রাজ্জাক এবং তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুমন শেখ এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর ডোকোমেন্টেশন অফিসার আমিনুল ইসলাম রিপন ।

সারা সাদিয়া তাজনীন আরো বলেন, সরকার জনস্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইন পাস করেছে। আইন মেনে চলা প্রত্যেক নাগরিক এর দায়িত্ব। আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা বা আইন লঙ্ঘণ করা দন্ডনীয় অপরাধ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

মতিঝিলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও তামাকের অবৈধ বিজ্ঞাপন অপসারণ

আপডেট টাইম : ০৪:২১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫