পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইরান ৪ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারীতে পরিণত হবে

ডেস্ক : ইরান আগামী চার বছরে গ্যাস উৎপাদন ৭১ শতাংশ বাড়ানোর প্রত্যাশা করছে। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশে পরিণত হবে দেশটি। ইরানের ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির পরিকল্পনা প্রধান হাসান মোনতাজার-তোরবাতি এ কথা জানিয়েছেন।

বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ ইরান বছরে ১৮০ বিলিয়ন কিউবিক মিটার বা বিসিএম গ্যাস উৎপাদন করে। ২০২০ সালের মধ্যে এ উৎপাদন ৪০০ বিসিএম দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ ছাড়া, ইরানের জাতীয় পাইপ লাইনের দৈর্ঘ্য আগামী চার বছরে ৩৬ হাজার কিলোমিটার থেকে বেড়ে ৪৫ হাজার কিলোমিটার পৌঁছাবে বলেও জানান মোনতাজার-তোরবাতি। তিনি বলেন, এতে প্রতিটি ইরানি নাগরিক গ্যাস সংযোগ পাবে।

বর্তমানে ইরানের উৎপাদিত ১০ বিসিএম গ্যাসের বেশির ভাগই দেশীয় ভাবে ব্যবহৃত হয়। অন্যদিকে বিশ্বের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া বছরে ১৫০ বিসিএম গ্যাস উৎপাদন করে। এ ছাড়া, লন্ডন ভিত্তিক বৃহৎ তেল কোম্পানি বিপি’র হিসাব অনুযায়ী ইরানের জানা গ্যাস মজুদের পরিমাণ ৩৪ ট্রিলিয়ন কিউবিক মিটার বা টিসিএম। আর রাশিয়ার মজুদের পরিমাণ ৩২.৪ ট্রিলিয়ন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরান ৪ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারীতে পরিণত হবে

আপডেট টাইম : ০৫:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫