পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দোষ স্বীকার না করলেও মোবাইল কোর্টে সাজা

ঢাকা: দোষ স্বীকার না করলেও সাক্ষ্যের ভিত্তিতে সাজা দেওয়ার বিধান রেখে ভ্রাম্যমাণ আদালত আইনের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মোবাইল কোর্ট (সংশোধন) আইন, ২০১৫ এর খসড়া ভেটিং সাপেক্ষ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

২০০৯ সালের এই আইনে তিনটি বিষয় সংযোজন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান বিধানে মোবাইল কোর্টে বিচারযোগ্য অপরাধ করে কেউ দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না।

“সংশোধনে মোবাইল কোর্টের আওতায় দোষ স্বীকার না করলেও সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এবং পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে শাস্তি দেওয়া যাবে।

“দ্বিতীয় সংযোজন হচ্ছে- মোবাইল কোর্টের আওতায় বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্তি। মোবাইল কোর্টের আওতায় ইলেকট্রনিক স্বাক্ষর ও বায়োমেট্রিক ব্যবহার করা যাবে।

“এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনায় বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন বলে সংশোধনের খসড়ায় বলা আছে।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দোষ স্বীকার না করলেও মোবাইল কোর্টে সাজা

আপডেট টাইম : ১০:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫