পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ডিআইজি ও এসপিকে দুদকের দায়মুক্তি

ঢাকা: বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে পুলিশের একজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন পুলিশ সুপারকে (এসপি) দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার আলাদা চিঠির মাধ্যমে দুদক সচিব মাকসুদুল হাসান খান পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার অব্যাহতির বিষয়টি মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন।

অব্যাহতি পাওয়া পুলিশের দুই কর্মকর্তা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (প্রোটেকশন) রফিকুল ইসলাম এবং বাগেরহাটের সাবেক এসপি ও বর্তমানে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমান।

সরকারের বিভিন্ন দপ্তর ও দুদকের ওয়েবসাইটেও অব্যাহতির চিঠির অনুলিপি দেয়া হয়েছে।

এতে বলা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, চাকরিতে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি রফিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৪ সালের ডিসেম্বরে অনুসন্ধানে নামে দুদক।

অভিযোগে জানানো হয়, চাকরিতে যোগ দেওয়ার সময় রফিকুল ইসলামের ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে সরকারি খাস জমিতে একটি টিনশেড বাড়ি ছাড়া কিছু ছিল না। অথচ চাকরি জীবনে তিনি অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ডিআইজি ও এসপিকে দুদকের দায়মুক্তি

আপডেট টাইম : ১১:২১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০১৫