পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পচা গম আমদানির তদন্ত দাবি জামায়াতের

ঢাকা : ব্রাজিল থেকে পচা গম আমদানির বিষয়ে তৈরি হওয়া বিতর্কের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সরকারের কিছু অসৎ ও দুর্নীতিবাজ লোক ব্রাজিল থেকে পচা গম আমদানি করেছে। এ পচা গমকে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে ভাল গম হিসেবে প্রমাণের অপচেষ্টা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হামিদুর রহমান বলেন, ব্রাজিল থেকে পচা গম আমদানির ঘটনার সঙ্গে জড়িত অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তিরা দেশের ও জনগণের শত্রু। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা অমার্জনীয় অপরাধ করেছেন।

তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্রাজিল থেকে পচা গম আমদানির ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের সনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পচা গম আমদানির তদন্ত দাবি জামায়াতের

আপডেট টাইম : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫