পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

দুদক এখন দুর্নীতি রক্ষা কমিশনে পরিণত হয়েছে: বিএনপি

ঢাকা : দ্বৈতনীতি অবলম্বন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন দুর্নীতি রক্ষা কমিশন (দুরক) পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান।

দুদকের দ্বৈতনীতি আইনের কঠোর সমালোচনা করে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের জন্য এক রকম আইন ও বিএনপির জন্য আরেক রকম আইন ব্যবহার করে দ্বৈতনীতি অবলম্বন করেছে। যার ধারাবাহিকতায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত দুর্নীতি মামলায় দুদক কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা মনে করি দুর্নীতি দমন কমিশনের অবস্থান যদি এমনটাই হয়, তাহলে তাদের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে বিএনপির সকল নেতাকর্মীদের অব্যাহতি দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একদিকে শাসক দলের নেতাদের দুর্নীতি মামলায় ‘ক্লিন সার্টিফিকেট’ দিয়ে অব্যাহতি দিচ্ছে । অন্যদিকে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অহেতুক হয়রানি অব্যাহত রেখেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

দুদক এখন দুর্নীতি রক্ষা কমিশনে পরিণত হয়েছে: বিএনপি

আপডেট টাইম : ১০:৩৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫