পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অতিদারিদ্র দূরীকরণে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বয় ঘটাতে হবে

ঢাকা : অতিদারিদ্র দূরীকরণ কর্মসূচীর সাথে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নতির সমন্বয় ঘটাতে হবে। তাহলে দারিদ্র বিমোচন স্থায়ী হবে বলে মন্তব্য করেছেন কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালিদ।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘অতিদারিদ্র দূরীকরণ : জাতীয় বাজেটের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ইব্রাহিম খালিদ বলেন, দারিদ্র বিমোচন স্থায়ী করতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে গুরুত্ব প্রদান করতে পারলে দেশে উন্নতি সাধিত হবে। শিক্ষায় আমাদের দারিদ্রতা রয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষায় আমাদের প্রসার ঘটেছে, কিন্তু এখনও মানসম্পন্ন শিক্ষার ঘাটতি রয়েছে। মানের ঘটতিকেই আমি শিক্ষার দারিদ্রতা বলছি। তাই অতিদারিদ্রতার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা ও স্বাস্থ্যের দারিদ্রতা থেকেও মুক্ত হতে চাই।

অতিদারিদ্রের সীমা ১০ ভাগের নিচে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র বিমোচনে সরকারের যে কোন উদ্যোগে স্বচ্ছতা এবং জাবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

মাঠ পর্যায়ে যার জন্য যে সুবিধা বরাদ্দ করা হবে, আসলেই সেটা তার কছে পৌঁছালো কিনা, সে বিষয়ে রাজনৈতিক দল এবং সরকারের স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের নজরদারি বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন ব্যাংক থেকে জনগণের অর্থ লুট হয়ে যাওয়া প্রসঙ্গে এ অর্থনীতিবিদ বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকার যে জিরো টলারেন্স ভূমিকা দেখিয়েছে, এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধেও জিরো টলারেন্স ব্যবস্থা নিতে হবে।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের প্রফেসর তৈয়েবুর রহমান। তিনি বলেন, অতিদারিদ্র নিরসনে বাজেটে যে বরাদ্দ রাখা উচিত, তার চেয়ে কম বরাদ্দ রাখা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, নাজমূল হক প্রধান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অতিদারিদ্র দূরীকরণে শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বয় ঘটাতে হবে

আপডেট টাইম : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫