অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চমেকে রোগীর স্বজনদের উপর হামলা

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করা নিয়ে রোগীর স্বজনদের ওপর নিরাপত্তা কর্মীরা হামলা চালিয়েছে। এঘটনায় এক রোগীর স্বজন সঞ্জয় চৌধুরী (১৬) এবং গেইটম্যান মনির আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে হাতে ক্ষত নিয়ে চমেকের ১৬ নম্বর মেডিসিন বিভাগে ভর্তি হয় একটি শিশু।

রাত ৮টার দিকে তার বাবা পরাগ চৌধুরী কয়েকজন স্বজন নিয়ে ওই বিভাগে ঢোকার চেষ্টা করলে গেইটম্যান মুনির তাদের বাধা দেয়। তর্কাতর্কির এক পর্যায়ে পরাগ চৌধুরীকে ঘুষি মারেন মনির।

এ ঘটনার জেরে অন্য ওয়ার্ডের গেইটম্যানরাও এসে বিবাদে জড়ান। তখন গেইটম্যান মনির ও সঞ্জয় চৌধুরী আহত হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চমেক হাসপাতালের ওয়ার্ডগুলোতে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারেন। এরপর এক রোগীর জন্য একের অধিক স্বজন প্রবেশের নিয়ম নেই।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চমেকে রোগীর স্বজনদের উপর হামলা

আপডেট টাইম : ০৫:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫