অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নাশকতার মামলায় দিনাজপুরে ২৬০ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

দিনাজপুর : নাশকতার অভিযোগে দিনাজপুর জেলার ১১টি উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

১২৮টি মামলার মধ্যে ১৫ জুন (সোমবার) পর্যন্ত ৯৬টি মামলায় তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দিনাজপুর পুলিশ অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন দিনাজপুর জেলার ছয়টি আসনের ১১টি উপজেলায় নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশ বাদী হয়ে ১২৮টি মামলা দায়ের করে।

১২৮টি মামলার মধ্যে ৯৬টি মামলার তদন্ত শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬০ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এ সব মামলায় পুলিশের দাখিলকৃত অভিযোগপত্রে থাকা শিক্ষকরা অধিকাংশই জামিনে মুক্ত রয়েছেন।

এ ব্যাপারে দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. এনায়েত হোসেন জানান, সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ও নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত থাকা শিক্ষকদের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে পাওয়া চিঠি অনুযায়ী অভিযুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করে ইতোমধ্যে অধিদপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষা অধিদপ্তর পরবর্তী নির্দেশ দিলেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নাশকতার মামলায় দিনাজপুরে ২৬০ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট

আপডেট টাইম : ০৫:২৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫