অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী মাগুরায় উদ্ধার

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলষ্টেশনের কাছ থেকে অপহৃত স্কুল ছাত্রী সাগরিকা খাতুন (১৫) কে দীর্ঘ ৫ মাস পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহৃত সাগরিকা দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দামুড়হুদা থানার এস আই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাদ বাসষ্ট্যান্ড এলাকা থেকে অপহৃত সাগরিকা খাতুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জানা যায়, গত ০৩ রা ফেব্রুয়ারি সকালে সাগরিকা খাতুন স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বাহির হয়ে জয়রামপুর রেলষ্টেশনের কাছে পৌছায়। এসময় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাবু টিয়া গ্রামের খবির উদ্দীনের ছেলে মিশারসহ ৬-৭ জন মাইক্রোযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর অপহৃতের মা ডলি খাতুন বাদী হয়ে মিশার নাম উল্লেখ করে ৭ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্ত কারী কর্মকর্তা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারী মিশার দামুড়হুদায় বীজ এনজিওতে চাকুরি করার সূত্র ধরে সাগরিকার সাথে তার পরিচয় ঘটে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চুয়াডাঙ্গা থেকে অপহৃত স্কুলছাত্রী মাগুরায় উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫