অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কক্সবাজারে পাহাড় ধস-ঝড় ও ঢলের পানিতে ৭ জনের মৃত্যু

কক্সবাজারে রামুতে পাহাড় ধস এবং ঢলের পানিতে ভেসে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলার টেকনাফ থানার সেন্টমার্টিন দ্বীপে ঝড়ে গাছ চাপায় মারা গেছে ২ জন। নিখোঁজ রয়েছে আরো ৭ জন।

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে কক্সবাজারের রামু, চকরিয়া, সদর, পেকুয়াসহ আট উপজেলার ৪০টি ইউনিয়নের দেড়শ’রও বেশি গ্রাম প্লাাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত তিন লাখ মানুষ।

গত চারদিনের টানা বুষ্টি এবং পাহাড়ী ঢলে বাঁকখালী, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। তীব্র স্রোতে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বেড়ীবাঁধ এবং ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার বেড়ীবাঁধ ভেঙ্গে পৌরসভার ৫০ ভাগ এলাকা প্লাবিত হয়েছে।

রামু সদরের হাইটুপি বেড়ীবাধ ভেঙ্গে সদর উপজেলার ৭টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে কক্সবাজার টেকনাফ মহাসড়কের লিংকরোড, রামুসহ কয়েকটি পয়েন্টে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ২য় দিনের মত যান চলাচল বন্ধ রয়েছে।

কক্সবাজার আবহওয়া অফিস বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২শ’ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কক্সবাজারে পাহাড় ধস-ঝড় ও ঢলের পানিতে ৭ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫