অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জনগণের বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না

ঢাকা : জনগণের বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ জানুয়ারির একতরফা ও সিটি কর্পোরেশনে প্রহসনের নির্বাচনের পর অনেকে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা হতাশাগ্রস্ত হয়নি। প্রকৃতপক্ষে হতাশাগ্রস্ত হয়েছে ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, আর যারা সিটি কর্পোরেশন নির্বাচনের জোর করে দখল করে নিয়েছে তারা। বিএনপির শক্তি জনগণ, তাই এ দলটিকে নিশ্চিহ্ন করা যাবে না।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, যারা মনে করেছিলো বিএনপি আর উঠতে পারবে না তাদের মুখে চুনকালি পড়েছে, আজকের ইফতার মাহফিলে নেতাকর্মীদের এই অংশগ্রহণ প্রমাণ করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ২০দলীয় জোটের মহানগর নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবির।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে যোগদেন ভারতের সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রাকেশ রামান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জনগণের বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না

আপডেট টাইম : ০২:৫৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫