অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

তেলবাহী কন্টেইনারে কোকেন পাওয়ার ঘটনায় মামলা

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জব্দকৃত কনটেইনার থেকে ১৮৫ কেজি তেলমিশ্রিত কোকেন সনাক্ত হওয়ার ঘটনায় ‘আমদানিকারক’ প্রতিষ্ঠান খান জাহান আলী এন্টারপ্রাইজ এর মালিক নূর মোহাম্মদকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের নির্দেশে শনিবার রাতে বন্দর থানার উপ-পরিদর্শক ওসমান গণি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) এস এম তানভীর আরাফাত জানান, মামলায় খান জাহান আলী এন্টারপ্রাইজ এর মালিক নূর মোহাম্মদ ও তাদের অংশীদার প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারীর মালিক গোলাম মোস্তফা সোহেলসহ আরো অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি বন্দর থানা তদন্ত করবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে সূর্যমুখি তেলবাহী আটক কনটেইনারটি চীন থেকে পাঠানো হয় বলিভিয়ার মন্টিকন বন্দরে। এরপর সেখান থেকে এটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর এবং সিঙ্গাপুর হয়ে ১২ মে চট্টগ্রামে বন্দরে আসে। চালানটির রফতানিকারক বলিভিয়ার সান্তা ক্রুজ কোম্পানি থেকে খাতুনগঞ্জের নবী মার্কেটের খান জাহান আলীর প্যাড ব্যবহার করে ওই প্রতিষ্ঠানের কর্মচারি সোহেল সান ফ্লাওয়ার তেলের চালানটি আমদানি করেন।

গত ৬ জুন রাতে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যে নগর গোয়েন্দা পুলিশ নবী মার্কেটের খান জাহান আলী এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে কর্মচারি সোহেলকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তিতে বন্দরে শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহযোগিতায় কনটেইনারটি জব্দ করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

তেলবাহী কন্টেইনারে কোকেন পাওয়ার ঘটনায় মামলা

আপডেট টাইম : ০৩:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫