পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় পুলিশী হয়রানির প্রতিবাদে মানববন্ধন: স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ায় এক যুবলীগ নেতার ইন্ধনে মিথ্যা মামলা দিয়ে পুলিশের গ্রেফতার হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করার পর পুলিশ স্থানীয় গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতিসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার অভিযানের নামে পুলিশী হয়রানির প্রতিবাদে রোববার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ‘ছ’ মিল এলাকায় মানববন্ধন পালন করে এলাকাবাসী। এসময় তারা এলাকার বাসিন্দা জেলা যুবলীগের এক নেতার রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ডের প্রতিবাদ জানায়। মানববন্ধন থেকে ফেরার পথে পুলিশ ফয়সাল (২৫) নামের এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে বলে জানাগেছে। তিনি গোকুল গ্রামের ফেরদৌস আলমের ছেলে।

মানববন্ধন কর্মসূচির পর বিকেল সাড়ে ৪টার দিকে মানববন্ধনের নেতৃত্বদানকারী গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজানুর রহমান মিজানকে পলাশবাড়ী এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। মিজানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আধাঘন্টা বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পার্শ্বে শতশত যানবাহন আটকা পড়ে। বিক্ষুব্ধ কর্মীরা বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম বগুড়ার বাইরে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বগুড়ায় পুলিশী হয়রানির প্রতিবাদে মানববন্ধন: স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫