অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ রুবেল (৩২) ও জসিম (৩৫) নামের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী উত্তরপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সেকেন্ড অফিসার মো. ইশতিয়াক আহমেদ ও উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল কাউতলী উত্তরপাড়া মহল্লার জনৈক বশির মিয়ার বাড়িতে অভিযান চালায়।

এসময় একটি দেশীয় পাইপগান, একটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাপাতি ও একটি তলোয়ারসহ রুবেল ও জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতি, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫