অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘প্রশাসনকে দলীয়কর্মীর মত ব্যবহার করছে সরকার’

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। তারা প্রশাসনকে দলীয়কর্মীর মত ব্যবহার করে বিরোধীদলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ণ চালাচ্ছে আর অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ী ছাড়া করেছে। সরকার মনে করেছে নিপীড়ণ নির্যাতন করে বিএনপিকে নিঃশেষ করা যাবে। কিন্তু তা কখনো সম্ভব হবে না, বরং বিএনপি জনগণের আরও কাছে এসেছে। বিএনপি হচ্ছে জনগণের দল তাই বিএনপিকে নিঃশেষ করার দুঃস্বপ্ন কখনো সফল হবে না।

সদ্য কারামুক্ত বন্দর, খুলশী, বায়েজীদ থানা ছাত্রদলের নেতাকর্মীদের মেহেদীবাগস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং এসময় এক সংক্ষিপ্ত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, খুলশী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর ছাত্রদল নেতা এইচ এম রাশেদ খান, মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদ্য কারামুক্ত বন্দর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ আজম উদ্দিন, তৌহিদুল ইসলাম রাসেল, নুর হোসেন উজ্জল, মোহাম্মদ সরওয়ার, খুলশি থানা ছাত্রদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘প্রশাসনকে দলীয়কর্মীর মত ব্যবহার করছে সরকার’

আপডেট টাইম : ০৬:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫