অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫

ডেস্ক: নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত হামলাকারী ছাড়াও অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোয় এই হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

জরুরি বিভাগের সূত্রে এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী মেইদুগারির একটি হাসপাতালের কাছে আত্মঘাতী বোমা হামলা করেন এক জিহাদি।

শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই হামলার ঘটনা ঘটে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ কনর বলেছেন, ‘মোলাই হাসপাতালের কাছে এই হামলায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।’ ওই হামলাকারী ব্যক্তি হাসপাতালের ভেতর প্রবেশ করতে চেয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের জেরার মুখে হাসপাতালের ফটকের সামনেই বোমা বিস্ফোরণ করেন তিনি।

হাসপাতালের ভেতর হামলা হলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে।

কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে বোকো হারাম। ছয় বছরের এই লড়াইয়ে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫

আপডেট টাইম : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫