অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে নূর হোসেনের ওয়ার্ডে নির্বাচন ২ আগস্ট

ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হলেন দেশের আলোচিত সেভেন মার্ডারের পরিকল্পনাকারি ও মূলহোতা আওয়ামী লীগ নেতা নূর হোসেন।

সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। বন্যপ্রাণী আইনে করা এক মামলায় দণ্ডপ্রাপ্ত নূর হোসেনকে গত মে মাসে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর থেকে এ পদটি শূন্য আছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ জুলাই, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৩ জুলাই।

প্রসঙ্গত, আলোচিত সেভেন মার্ডার ঘটনার পর ২০১৪ সালের ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালিয়ে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এই ঘটনায় ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বাদী হয়ে নূর হোসেনকে আসামী করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বন্যপ্রাণী সংরক্ষণ আইনের একটি মামলায় নূর হোসেনকে এক বছরের কারাদ- দেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নূর হোসেনের ওয়ার্ডে নির্বাচন ২ আগস্ট

আপডেট টাইম : ০৫:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫