পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত রায়না-জাদেজা- ব্র্যাভোদের পাশে ভারতীয় বোর্ড

ঢাকা: ভারতের দুই ক্রিকেটার সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়েইন ব্রাভো-র বিরুদ্ধে সাবেক আইপিএল কমিশনার ললিত মোদি দু’বছর আগে যে দুর্নীতির অভিযোগ এনেছিলেন – সেই ঘটনায় সোমবার তাদের কার্যত নির্দোষ বলে ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খবর বিবিসি

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, যেহেতু গত দুবছরের মধ্যে আইসিসি এই ক্রিকেটারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি তাই ধরে নেওয়া যেতেই পারে তারা নির্দোষ।

পুরো ঘটনায় অভিযুক্ত তিন ক্রিকেটার অবশ্য এখনও মুখ খোলেননি।

এই বিতর্কের শুরু দুবছর আগের জুনে, যখন আইপিএলের অপসারিত কমিশনার ললিত মোদি আইসিসি’কে চিঠি লিখে চেন্নাই সুপার কিংসের তিনজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন।

আইসিসি’র সিইও ডেভ রিচার্ডসনকে লেখা সেই চিঠিতে তিনি বলেন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা ও ডোয়েইন ব্রাভো দিল্লির এক ধনকুবের রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থে বা অন্যভাবে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছেন।

দিল্লির অভিজাত এলাকায় রায়না ও জাডেজা ওই ব্যবসায়ীর কাছ থেকে কুড়ি কোটি রুপি মূল্যের ফ্ল্যাট ও ব্রাভো সমপরিমাণ অর্থ নগদে নিয়েছেন বলেও দাবি করা হয়।

গত শুক্রবার টুইটারে এই চিঠিটি ফাঁস হয়ে যাওয়ার পর আইসিসিও বিবৃতি দিয়ে স্বীকার করে নেয় তাদের কাছে এমন অভিযোগ জমা পড়েছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আজ দাবি করেছে যে এরপর দুবছরের মধ্যে আইসিসি কোনও ব্যবস্থা নেয়নি মানে সেই অভিযোগটা ছিল ভিত্তিহীন।

বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর বলেন, যে তিনজন ক্রিকেটারের নাম এসেছে তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্রিকেটার। তদন্তে কিছু পাওয়া গেলে নিশ্চয় তারা আমাদের জানাত।

তবে ভারতে ক্রিকেট পর্যবেক্ষকরা বলছেন, রায়না-জাডেজারা বোর্ডের ক্লিনচিট পাওয়ার পরই এই চ্যাপ্টারটি ক্লোজড হয়ে গেল এমনটা এখনই বলা যাবে না।

উইজডেন ইন্ডিয়ার সিনিয়র এডিটর সাম্য দাশগুপ্তর কথায়, ‘ললিত মোদি তিনজন চেন্নাই সুপার কিংস ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাদের বস এন শ্রীনিবাসনের সঙ্গে তার অনেক দিনের ঝগড়া – এটুকুই আমরা জানি। এর বাইরে সবটাই কিন্তু জল্পনা!’

তিনি বলেন, এটা পুরোটাই আইসিসির এখতিয়ারে, আইসিসি বা ভারতীয় বোর্ডের এখানে ক্লিনচিট দেওয়ার কোনও অধিকার নেই।

এদিকে জিম্বাবোয়ে সফরের জন্য যে ভারতীয় দলের নাম ঘোষণা হয়েছে তাতে সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা কারও নাম নেই – যদিও এই বিতর্কের সঙ্গে সম্ভবত এই বাদ পড়ার সম্পর্ক নেই।

ধারণা করা হচ্ছে ধোনি-কোহলির মতো সুরেশ রায়নাও এই সফরে বিশ্রাম চেয়েছিলেন, আর জাডেজা দলে জায়গা পাননি তার সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

ম্যাচ ফিক্সিংয়ে জড়িত রায়না-জাদেজা- ব্র্যাভোদের পাশে ভারতীয় বোর্ড

আপডেট টাইম : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫