অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার : মেলেনি খোঁজ পাইলট তাহমিদের

চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরে বিমান বাহিনীর জঙ্গি বিমান এফ-৭ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের দুটি ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।

নিখোঁজ পাইলট তাহমিদ চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড পূর্ব জেনারেল কমান্ডার দুরুল হুদা জানান, কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ সিজিএস তৌফিক, তিনটি মেটাল শার্ক স্পিড বোট, নৌ বাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ (অতন্দ্র, মধুমতি ও সুরভী) উদ্ধার কাজে যোগ দেয়। যুদ্ধ জাহাজের সাইড স্ক্যান সোনার দিয়ে সাগরের তলদেশে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ও বন্দরের একটি অ্যাম্বুলেন্সশীপ ঘটনাস্থলে প্রস্তুত আছে।

তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটির ইঞ্জিন সনাক্ত করা হয়েছে। আমাদের উদ্ধারকারী জাহাজ ‘সিজিএস তৌফিক’ বিমানের ভাঙা দুটি অংশ উদ্ধার করেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি।

উল্লেখ্য, সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে এফ-৭ যুদ্ধ বিমানটি উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। সকাল ১১টা ১৪ মিনিটের দিকে কন্ট্রোল টাওয়ার থেকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। চট্টগ্রামের পতেঙ্গা লাইট হাউজ থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে সাগরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার : মেলেনি খোঁজ পাইলট তাহমিদের

আপডেট টাইম : ০৬:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫