অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দিনাজপুরে বিজিবির গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৩

দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে চোরাকারবারীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টায় বিরামপুর রেল স্টেশন চত্বরে। নিহতরা হলেন,বিরামপুর পৌর এলাকা পূর্ব জগনাথপুর রেল কলোনী এলাকার আব্দুর রশিদের ছেলে সুলতান (২৫) এবং একই এলাকার শুকুর আলী’র ছেলে শাহীন (৩০)। এলাকাবাসীর দাবী নিহত দু’জনেই চা দোকারদার।

বিজিবি’ দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. খালেকুজ্জামান তাদের দুইজনের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।

তিনি জানান, একদল চোরাকারবারী ভারতীয় শাড়ি ও জিরাসহ বিভিন্ন মালামাল নিয়ে বিরামপুর রেল স্টেশনে অবস্থান করার সময় বিজিবি’র একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাথারী ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বিজিবি গুলি বর্ষণ করলে দুই জন নিহত হয়। এ সময় এক বিজিবি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিবি অহেতুক এলোপাথারী কমপক্ষে ১০/১২ রাউন্ড গুলি ছুঁড়লে নিরীহ দু’জন চা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরও ৪ জন। বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের হাবিলদার তায়েজ এর নেতৃত্বে এ গুলি ছুঁড়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। নিহতদের লাশ বিরামপুর হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও বিজিবি’র মধ্যে উত্তেজনা চলছে।

এ ঘটনাকে কেন্দ্রে করে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। সন্ধা পৌনে ৬ থেকে বিরামপুর হাসপাতাল মোড় এলাকায় সড়ক অবরোধ করায় এতে সড়কের দু’ধারে আটকা পড়ে অসংখ্য যানবাহন। চরম দূর্ভোগ পোহাতে হয় রোজাদার ঘর মূখো মানুষদের। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ইফতারের আগে অবরোধ তুলে নেয়া হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দিনাজপুরে বিজিবির গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৩

আপডেট টাইম : ০৩:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫