অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়েই ধর্ষণ মামলার আপোস হতে পারে না: সুপ্রীম কোর্ট

ঢাকা: ধর্ষিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেই রেহাই মিলবে না অভিযুক্তের। বিয়ের প্রতিশ্রুতি দিলেই ধর্ষণের মামলায় আপসরফা হতে পারে না।

বুধবার মধ্যপ্রদেশ সরকারের একটি আর্জির সম্পর্কে নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এ মন্তব্য করে।

বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, এ ধরনের সমঝোতা সংশ্লিষ্ট মহিলার মর্যাদার সঙ্গে আপস ছাড়া অন্য কিছু নয়। বিবাদ নিষ্পত্তির জন্য যাঁরা এ ধরনের আপসের কথা বলেন তাঁদের স্পর্শকাতরতার অভাব রয়েছে। এ বিষয়ে আদালত নরম মনোভাব নিতে পারে না।

বিয়ের প্রতিশ্রুতির বিনিময়ে এক অভিযুক্তকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিম্ন আদালত নিয়েছে তাতে চোখে পড়ার মতো ভুল ও স্পর্শকাতরতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছে আদালত।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ সরকার একটি নিম্ন আদালতের বিয়ের প্রতিশ্রুতির বিনিময়ে ধর্ষণে অভিযুক্তকে রেহাই দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিয়ের প্রতিশ্রুতি দিয়েই ধর্ষণ মামলার আপোস হতে পারে না: সুপ্রীম কোর্ট

আপডেট টাইম : ০৬:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫