অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের আল-কায়েদা প্রধান নিহত

ডেস্ক : সন্ত্রাস-বিরোধী কমান্ডো বাহিনীর অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার পাকিস্তান শাখার প্রধান নিহত হয়েছে। ‘চলতি সপ্তাহের শুরুতে’ পাকিস্তানের লাহোরের কাছে এ অভিযান পরিচালিত হয়। বুধবার সংবাদ সম্মেলন করে এ কথা জানান পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল (অব.) সুজা খানজাদা।

তিনি বলেন, লাহোরে একটি গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলার পরিকল্পনা করছিল আল-কায়েদা জঙ্গিরা। গোপন সূত্রে এ খবর জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে মুরিদকের বাসিন্দা আবদালি নামে ওই আল-কায়েদা নেতা নিহত হন।

সুজা খানজাদা দাবি করেন, আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান মওলানা অসিম উমর ভারতীয় নাগরিক এবং তিনি এখন আফগানিস্তানে লুকিয়ে আছেন। এর আগে, আমেরিকান নাগরিক মাহমুদ ছিলেন আল-কায়েদার উপমহাদেশ শাখার প্রধান। তবে, সম্প্রতি তিনি ড্রোন হামলায় নিহত হয়েছে।

জঙ্গি যে দেশেরই হোক, পাকিস্তান তাদের কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সন্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তানের আল-কায়েদা প্রধান নিহত

আপডেট টাইম : ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫