অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার নিচে পড়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর নামক খালে একটি বালুবাহী নৌকার নিচে পড়ে তানিয়া আক্তার (০৬) ও নুরুল আলম (০৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানিয়া উপজেলার সোনারামপুর গ্রামের চাতাল শ্রমিক আছন আলীর মেয়ে ও নুরুল আলম একই এলাকার হাসেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল পৌনে ৪টার দিকে চরসোনারামপুর খাল এলাকায় তানিয়া ও নুরুল আলমসহ ৫/৬ জন শিশু গোসল করছিল। এ সময় বেপরোয়াভাবে আসা একটি বালুবাহী নৌকা গোসলরত সব শিশুদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আলম মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৫ শিশু। আহতদেরকে উদ্ধার করে কয়েকজনকে আশুগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ও তানিয়া আক্তারকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত নৌকার মাঝি বকুল ও সহকারী বাদলকে নৌকাসহ আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার নিচে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫