অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

গাইবান্ধায় বিধবা নারীকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের সোনারপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে অমিছা বেগম (৪৫) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বজনরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই গ্রামের মৃত আকাব্বর আলীর স্ত্রী নিহত অমিছা।

আটককৃতরা হলেন- নিহতের ননদ আয়শা বেগম (৬৫), জা জুলেখা বেগম (৪০) ও ভাগিনা বউ মিনা বেগম ৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন অমিছা। পারিবারিক বিষয় নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অমিছার বিরোধ চলে আসছিল।

এর জেরে বৃহস্পতিবার রাতে বাকবিত-ার এক পর্যায়ে জা-ননদ’রা মিলে অমিছাকে মারপিট করতে থাকেন।

মারপিটের একপর্যায়ে ননদ আয়শা ও ভাগিনা বউ মিনা অমিছার দু’পা টেনে ধরে রাখেন। এ সময় জা জুলেখা অমিছার গোপনাঙ্গে বাঁশ দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান অমিছা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

গাইবান্ধায় বিধবা নারীকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫