অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁপাইতে স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মোবারক হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তার চাচার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

মোবারক গত ৩০ জুন থেকে নিখোঁজ ছিল। তার মরদেহে আঘাতের চিহ্ন থাকায় পুরিশ এটিকে হত্যাকা- বলে ধারণা করছে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরইল এলাকার মোক্তার হোসেনের ছেলে স্থানীয় শকুনা পাইতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সে গত ৩০ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিভি দেখার কথা বলে বাড়ি থেকে বাইরে বের হবার পর থেকেই নিখোঁজ ছিল।

আজ সকাল সাতটার দিকে নিহত মোবারকের বাড়ি থেকে প্রায় ১০০ ফুট দূরে চাচার বাড়ির পাশের ডোবায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের চার দিন পর মোবারকের মরদেহ উদ্ধার করে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নাচোল থানার ওসি তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মরদেহে আঘাতের চিহ্নে প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকা- বলেই মনে করছে।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁপাইতে স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:৪০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫