অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অপহরণকারী-পুলিশ গুলিবিনিময় গুলিবিদ্ধসহ আটক ৪

সিরাজগঞ্জ : পাবনা জেলা ইশ্বরদী থেকে এক যুবককে অপহরণ করে সিরাজগঞ্জে আনার পর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ একজন গুলিবিদ্ধসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণকারীদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল, গুলি, হাত বোমা ও হ্যান্ডক্যাফ উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আব্দুস ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩২), একই উপজেলার শিমলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (৩৫), রামকান্তপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শফিকুল মণ্ডল (৩৪) ও বিষু সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৩)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, পাবনা জেলার ইশ্বরদী উপজেলার দ্বাসুরিয়া এলাকার শ্যামপুর পুর্বপাড়ার রুহুল আমীনের ছেলে আজাদুল আলম (২৪) নামে এক যুবককে অপহরণ করে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার কুটিরচরে আনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অপহরণকারীদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় অপহরণকারীরা পুলিশকে লক্ষ করে এলোপাথারী গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক অপহরণকারী গুলিবিদ্ধসহ চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত চারজনের মধ্যে গুলিবিদ্ধ অপহরণকারী রেজাউল ইসলামকে (৩২) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অপহরণকারী-পুলিশ গুলিবিনিময় গুলিবিদ্ধসহ আটক ৪

আপডেট টাইম : ০৩:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫