অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সন্তান হত্যা করে দ্বিতীয় বিয়ে: বাবা গ্রেফতার

রাজশাহী : দ্বিতীয় বিয়ে করার জন্য রাজশাহীর পবায় ছয় বছর বয়সী একমাত্র সন্তানকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার পবা উপজেলার চক দর্শনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আদনান হোসেন। তার বাবার নাম জসীম উদ্দিন (৩০)।

পুলিশ বলছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর সন্তান থাকায় দ্বিতীয় বিয়ে করতে সমস্যা হচ্ছিল জসীম উদ্দিনের। তাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারও করেছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা পবা থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার জাহানের ভাষ্য, নিহত শিশুর মা নাসিরা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে পুলিশ জসীমকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মনোয়ার বলেন, বিদেশ যাওয়ার জন্য গত বছর জসীম তাঁর স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু নানা কারণে তাঁর বিদেশ যাওয়া হয়নি। সম্প্রতি ফেরত চেয়ে ওই টাকা না পাওয়ায় জসীম উদ্দিন সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। তবে একমাত্র সন্তান আদনানকে রেখে দেন নিজের কাছে।

এর মধ্যে স্ত্রীর নামে তালাকনামা পাঠিয়ে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। কিন্তু প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকায় মেয়ে বিয়েতে রাজি হচ্ছিলেন না।

আজ সকালে জসীম ঘুম থেকে উঠে এলাকায় প্রচার করেন, তাঁর ছেলে আদনান মারা গেছে। খবর পেয়ে আদনানের মা পবা থানায় এসে জসীমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সন্তান হত্যা করে দ্বিতীয় বিয়ে: বাবা গ্রেফতার

আপডেট টাইম : ০৯:৩৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫