অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ইউরোপের সেরা খেলোয়াড় রোনালদো

500x350_0ade93f3b4f43e98ceb5158d07823164_ronaldo_bg_563116259_26925বাংলার খবর২৪.কম ডেস্ক : বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যুয়ের ও আরিয়েন রোবেনকে পিছনে ফেলে ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সাংবাদিকদের ভোটে বিজয়ী হয়েছেন তিনি।
২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড গত মৌসুমে ১১ ইউরোপিয়ান ম্যাচ থেকে গোল করেছেন ১৭টি। লা লিগায় তার ৩০ ম্যাচ থেকে ৩১টি গোল। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর।
বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। পুরস্কার নেওয়ার পর তিনি বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত। আমি আমার সতীর্থদের, আমার পরিবারকে, আসার বন্ধুদের ধন্যবাদ জানাই। আমার জাদুঘরে এই ট্রফিটি ছিল না। এবার এটি সরাসরি সেখানে রাখবো।’
গত তিন বছর ইউরোপের সেরা ফুটবলারের প্রথম পুরস্কারটি জিতেছিলেন যথাক্রমে বার্সেলোনার লিওনেল মেসি, স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ও ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ইউরোপের সেরা খেলোয়াড় রোনালদো

আপডেট টাইম : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪