অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হাল ধরেছেন সৌম্য-মাহমুদউল্লাহ

ঢাকা : সিরিজের প্রথম ওয়ানডেতে অখ্যাত কাগিসো রাবাদার বলে বোল্ড আউট হয়েছিলেন তামিম ইকবাল। রবিবার সেই রাবাদার বলেই আবার স্ট্যাম্প হারিয়েছেন তিনি। সঙ্গে পতন ঘটেছে বাংলাদেশের প্রথম উইকেটের। এরপর লিটন দাশ খানিকটা ঝলক দেখাতে শুরু করেছিলেন।

তারও স্ট্যাম্প উপড়ে ফেলেছেন দু’দিন আগেই অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেওয়া রাবাদা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ইনিংস ওপেন করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৬ রান। প্রাথমকি বিপর্যয় সামলে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ দলকে টেনে নিচ্ছেন কাঙ্খিত জয়ের ঠিকানায়।

এর আগে রবিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রবিবার গর্জে উঠেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অতিথি দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা অবস্থায় ফেলে দিয়েছে মাশরাফিবাহিনী। টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকানরা। তবে বাংলাদেশের বোলিং তোপে ছত্রখান হয়ে গিয়েছে হাশিম আমলার দলের ব্যাটিং লাইন। মুস্তাফিজ-নাসির-রুবেল-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদের বোলিং জাদুতে শেষ অব্দি ৪৬ ওভারে ১৬২ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ৩ ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে ১৬৩ রান। ম্যাচে বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার নাসির হোসেন। এ ছাড়া পেসার রুবেল হোসেন ২টি এবং অধিনায়ক মাশরাফি ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ১টি করে উইকেট নিয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। খেলতে নেমে দলীয় ১৬ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হয়েছেন ওপেনার ডি কোক (২)। ভয়ঙ্কর হয়ে উঠার সুযোগ পাননি আরেক ওপেনার হাশিম আমলা। ব্যক্তিগত ২২ রানে পেসার রুবেল হোসেনের বলে বোল্ড হয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলীয় ৪৫ রানে আউট হন প্রোটিয়া অধিনায়ক।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারীরা।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটল দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল : হাশিম আমলা (অধিনায়ক), ডি কোক, ডু প্লেসিস, রোসোউ, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারডিয়েন, মোরিস, অ্যাবোট, রাবাদা ও ইমরান তাহির।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হাল ধরেছেন সৌম্য-মাহমুদউল্লাহ

আপডেট টাইম : ০৬:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫