অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নাটোরে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নাটোর: নাটোরের বড়াইগ্রামে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ রাব্বি ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার রাত ১০টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বি ইসলাম উপজেলার নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওশেদ আলী আলফুর ছেলে।

র‌্যাব -৫ এর বাগমারা ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি জামাল আল নাসির ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম রাব্বি ইসলামের বাড়ীর সামনে অবস্থান নেয়। এসময় রাব্বি বাড়ী থেকে বের হয়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তার পিছে ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও তাকে আটক করে। আটক রাব্বির বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৭:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫