অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইরাকে ঈদ উদযাপনের সময় বোমা হামলায় শতাধিক নিহত

ডেস্ক : পবিত্র ঈদ উদযাপনের প্রাক্কালে ইরাকের রাজধানী বাগদাদের নিকটবর্তী এক শহরে বোমা হামলায় নিহত হয়েছেন শতাধিক মানুষ।

শুক্রবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত খান বানী সাদ শহরে যখন সর্বস্তরের মানুষ ঈদের আনন্দ উদযাপন করছিলেন ঠিক সে সময় বিস্ফোরিত হয় বোমাটি।

হামলার দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড ল্যাভেন্ট। ওই বোমায় এক টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বোমা হামলায় হতাহতের ঘটনায় ইরাকের দিয়ালা প্রদেশের সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া সম্ভাব্য হামলার আশঙ্কায় ঈদের ছুটি সামনে রেখে পার্ক বা কোনো জনসমাগমস্থলে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরাকে ঈদ উদযাপনের সময় বোমা হামলায় শতাধিক নিহত

আপডেট টাইম : ০৮:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০১৫