পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গাবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম গাবুয়া গ্রামের বাসিন্দা ও গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘নিজের বাড়ি থেকে নজরুল ইসলাম মোটরসাইকেলে করে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি তরিকুর ইসলাম আরও জানান, স্কুলশিক্ষকের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আপডেট টাইম : ০৮:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০১৫