অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

আশাশুনিতে আ.লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ২

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে আওয়ামী লীগের ইউপি নির্বাচনের দুই প্রাথীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই আওয়ামী লীগ সমর্থক।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার একসরা বাজারে এ ঘটনা ঘটে।

বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনুলিয়া ইউনিয়নের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার দুপুরে আলমগীর আলমের সমর্থক তরিকুল ইসলাম(২৮) বাজারের চায়ের দোকানে বসে ফারুকুজ্জামানের সমর্থক ফেরদৌস আলম (৪৯) কে দেখে কটাক্ষ করে কথা বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর আলমের সমর্থক তরিকুল ইসলাম ফেরদৌসকে ঠেলা ধাক্কাসহ চড়-কিল মারে। খবর পেয়ে ফারুকুজ্জামানের ৫/৬ জন সমর্থক তরিকুলকে ধাওয়া করলে সে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের বড়িতে আশ্রয় নেয়। এ সময় ফারুকুজ্জামানের লোকজন নুরুজ্জামানের বাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়। ওই সময় নুরুজ্জামান মাছের ঘেরে শিয়াল তাড়ানোর জন্য এনে রাখা চারটি চকলেট বাজি নিক্ষেপ করলে তারা পালিয়ে যায়।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবি এম মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আশাশুনিতে আ.লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া: আহত ২

আপডেট টাইম : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫