অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা দাবি, দুই পুলিশ জেলে

যশোর : ক্রসফায়ারের ভয় দেখিয়ে উৎকোচ দাবির অভিযোগে দায়ের করা মামলায় উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বিশ্বাসসহ দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার জামিন শুনানি শেষে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআই উত্তম কুমার খুলনার বটিয়াঘাটা থানায় এবং অপর পুলিশ কনস্টেবল ইদ্রিস আলী যশোরের মণিরামপুর থানায় কর্মরত।

মামলার বিবরণীতে জানা গেছে, ২০১২ সালে যশোর সদরের সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন এসআই উত্তম কুমার বিশ্বাস। ওই বছরের ২৬ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয় বাজারে অভিযান চালান তিনি।

এ সময় আতঙ্কে দোগাছিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রবিউল ইসলাম দৌড় দিলে পুলিশ তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি হাতে বিদ্ধ হলে মাটিতে পড়ে যান রবিউল। এর পর তাকে আটক করে সাজিয়ালি ক্যাম্পে নিয়ে যান এসআই উত্তম। সেখানে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। টাকা না দেওয়ায় তাকে একটি পেন্ডিং মামলায় চালান দেয়া হয়।

ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি রবিউল ইসলামের ভাই রেজাউল ইসলাম স্পেশাল জজ আদালতে মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হাফিজুর রহমান ২০১৩ সালের ২৮ নভেম্বর এসআই উত্তমসহ আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

পলাতক থাকায় ২০১৪ সালের ২ ফেব্র“য়ারি এসআই উত্তম এবং কনস্টেবল ইদ্রিস আলীর (নম্বর ৪৭০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ৮ মে তারা আদালতে হাজির হয়ে অস্থায়ী জামিন নেন।

মঙ্গলবার স্থায়ী জামিনের জন্য তারা আদালতে হাজির হন। এ সময় তাদের আইনজীবী দেবাশীষ দাস বেলবন্ড প্রত্যাহার করে নেন। এর পর বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআই উত্তম কুমারের নিযুক্ত আইনজীবী দেবাশীষ দাস জানান, আসামিদের আচরণ ভালো না হওয়ায় তিনি বেলবন্ড প্রত্যাহার করে নিয়েছেন।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা দাবি, দুই পুলিশ জেলে

আপডেট টাইম : ০৩:১৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০১৫